1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লঞ্চঘাটের কাজ বন্ধের অভিযোগ চাঁদপুর-৩ আসনের বিএনপি প্রার্থী মানিকের বিরুদ্ধে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম হলেন গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময় সভা

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

গোপালগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ী আটক

রিকি শেখ স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ও সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা খেকে থগাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা বহরবুনিয়া গ্রামের মিলন তালুকদারের ছেলে ইব্রাহিম তালুকদার ও তার আপন ভাই নয়ন তালুকদার। র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় দোলা পরিবহনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন তালুকদারকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি ড্রামের ভেতর থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব-৬ আরও জানায়, এ ঘটনায় কাশিয়ানী ও সদর থানায় মামলা দায়েরের পর আসামীদের হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho