1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে মরহুম ছাব্দুল আলী মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ আলফাডাঙ্গায় হতদরিদ্র কৃষকের পরিবারের সম্পত্তি জবরদখলের অভিয়োগ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে* বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত  জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন রেমিটেন্স যোদ্ধা মোঃ রবিউল মোল্লার মরদেহ দেশে ফেরাতে মানববন্ধন গোপালগঞ্জে দ্রুতগতির এক মটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে, আহত -১২ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে -সেলিমুজ্জামান সেলিম এমপি কোটালীপাড়ায় সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি এস এম জিলানী গোপালগঞ্জ-১ আসনে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করা হবে- এমপি সেলিমুজ্জামান

মাধবপুরে মরহুম ছাব্দুল আলী মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩ Time View

মাধবপুরে মরহুম ছাব্দুল আলী মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

হৃদয় এস এম শাহ্-আলম

হবিগঞ্জ জেলা

প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মরহুম ছাবদুল আলী মাষ্টার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত অসহায় ও গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে মরহুম ছাবদুল আলী মাষ্টারের নিজ বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক হামিদুর রহমানের বিশেষ সঞ্চালনায় 

সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আনিছুল আবদাল শাহ লিটন, মরহুম ছাবদুল আলী মাষ্টারের ছোট ছেলে সাইফুর রহমান তুহিন,আতিকুর রহমান জুয়েল,সাংবাদিক হৃদয় এস এম শাহ্ আলম,মো: কামরুল হাসান, সাংবাদিক আনোয়ার হোসেন বেলাল,রুবেল মিয়া, সমাজসেবক জাকির হোসেন, গিয়াস উদ্দিন, ছাত্রনেতা পাবেল মিয়া, জিয়াউর রহমান সহ প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম ছাবদুল আলী মাষ্টার ছিলেন একজন সমাজহিতৈষী ও মানবদরদী মানুষ। তার স্মৃতিকে ধারণ করে প্রতি বছর এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho