1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
লেখক ও সাংবাদিক সাবরিনা বিনতে শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ নিয়ে প্রশ্নে ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ‎ফরিদগন্জ প্রতিনিধি নাঈম হোসেন পলোয়ানঃ আলফাডাঙ্গায় অবৈধ ভাবে বেকু দিয়ে মাটি কেটে জনগনের চলাচলের বিঘ্ন সৃষ্টি মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ মুকসুদপুরে র‍্যাবের অভিযান আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ Time View

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

খান মাহমুদ রাজু ঃ

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের “বিজয়” সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস ছালাম খান, তথ্য কর্মকর্তা শতাব্দী রায়, এনজিও কর্মী এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান ও মেহেরুমা তাসসুম ছোয়া।

এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুর আমিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দৈনিক কালবেলার প্রতিনিধি এনামুল হাসান মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, সমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho