1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ফরিদগঞ্জে নিহতের পরিবারে জামায়াতের নগদ সহায়তা বিচার বিভাগীয় তদন্তে প্রকৃত অপরাধী শনাক্তের দাবি গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি ডাঃ কে এম বাবরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জ জেলা বাস- মিনিবাস মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন: সেচ সুবিধায় বদলে যাবে ১৭০০ হেক্টর জমির চিত্র মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট কেটে সেবা নিলেন এমপি সেলিম গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৩৩ বোতল মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪১ Time View

গোপালগঞ্জে প্রয়াত পুলিশ পরিবারের সদস্যদের মাঝে আইজিপির দেওয়া ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

পবিত্র ঈদ-উল-ফিতর- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অর্থাৎ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী প্রয়াত পুলিশ অফিসার ও সদস্যদের পরিবারের মাঝে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) -এর দেওয়া উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে মহা পুলিশ পরিদর্শক কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, “আমাদের যেসব সহকর্মী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তারা আমাদের গর্ব। ঈদ আনন্দের এই সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি। পুলিশ বাহিনী সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে।”

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা ও প্রয়াত পুলিশ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho