1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পল্লী মঙ্গলের ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০০ মানুষের চিকিৎসা সেবা কুমিল্লা ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ গোপালগঞ্জে মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২২ জন টিআরসি পদে নিয়োগ পেলেন বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ মুকসুদপুর ১ নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ। মুকসুদপুর ১ নং মডেল প্রাথমিক বিদ্যালয়ে *মা* সমাবেশ টুঙ্গিপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত গোপালগঞ্জে এপেক্স ক্লাবের ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত করে প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে, দেশ ভালো থাকবে – সেলিমুজ্জামান সেলিম এমপি

মুকসুদপুরে ওলামা নেতাদের এমপি সেলিমুজ্জামানের পক্ষ থেকে পাগড়ি বিতরণ

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৩৮ Time View

মুকসুদপুরে ওলামা নেতাদের এমপি সেলিমুজ্জামানের পক্ষ থেকে পাগড়ি বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম-এর পক্ষ থেকে মুকসুদপুর উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দের মাঝে পাগড়ি উপহার প্রদান করা হয়েছে।

রবিবার (২২ মার্চ) দুপুরে মুকসুদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পাগড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু ও আব্দুল হান্নান মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারি নওশের, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ ও সদস্য সচিব মিরান শরিফসহ
স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা এবং আলেম সমাজের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পাগড়ি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জোরদারে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho