নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে
প্রস্তুতিমূলক সভা
মুকসুদপুর,( গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২)সফলভাবে আয়োজনের নিমিত্তে
প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্ম দেব, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম,প্রাথমিক শিক্ষা অফিসার এম নাইম ইসলাম, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ আলী মোল্লা, একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা মৎস্য অফিসার মোঃআজিজুল ইসলাম, নির্বাচন অফিসার অনিমেস,উপজেলা যুব উন্নয়ন অফিসার স্যায়েদ উদ্দীন আহমেদ, আইসিটি অফিসার আব্দুল বাতেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হাসান,উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব পা্ন্নু, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মণ্ডল এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ মোল্যা, পশারগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান, বহুগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রুবেল মিয়া,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, সদস্য আজিজুর রহমান শামীমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।”নতুন কুড়ি স্পোর্টস ২০২৬( সিজন-২),সফল করার নিমিত্তে
যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা হয়।
#
Leave a Reply