1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ *বোয়ালমারীতে ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, তদন্তে পুলিশ* গোপালগঞ্জে আলোচিত শিশু তালহা হত্যা মামলায় ভাড়াটিয়া সহ দু’জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা সনাতন ধর্মাবলম্বীদের সাথে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় সবার আগে ভালো মানুষ হতে হবে: এমপি সেলিমুজ্জামান সেলিম গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তবে খেলাধুলার চর্চায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু দাবা নয়, সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, দাবা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho