1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরের পর হামলা চালিয়ে পুলিশের গাড়ী ভাংচুর ও দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরের পর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাড.আবুল খায়ের, জেলা বিএনপি নেতা এম.মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, জেলা বিএনপি নেতা শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা বিএনপি নেতা অরিক রহমান প্রমুখ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাড. আবুল খায়ের, অ্যাড.তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho