1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির বিপিএম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এই বার্তা জানানো হয়।

গোপালগঞ্জ জেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপসমূহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সকলের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার ফলে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গোপালগঞ্জ জেলা পুলিশ ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর ও জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে তিনি জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পিপিএম -সেবা কে নিয়ে জেলার সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho