1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী

রিকি শেখ, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দুর্গাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের জিলানী।
আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনিপূজামণ্ডপ গুলোর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের পক্ষ থেকে দুর্গাপুর ইউনিয়নের ১২টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও পূজা উদ্‌যাপন সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এ সময় আব্দুল কাদের জিলানী বলেন, “আমি নির্বাচিত হলে দুর্গাপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব এবং মাদকামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রাধিকার দেব। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা প্রয়োজন। জনগণের পাশে থেকে এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়াই হবে তাঁর লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho