গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন: সাইফুল আহ্বায়ক ও সাজিদুর রহমান সদস্য সচিব
নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জারি করা এক বিজ্ঞপ্তিতে মোঃ সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং সাজিদুর রহমান সাজিদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য রাখা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply