1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টুঙ্গিপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লুট করা মালামাল সহ এক চালক ও ৮০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান

মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সারা দেশের নেয় দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, সরকারি বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ভীস্ম দেব মন্ডল, থানা ইন্জিনিয়ার মাহামুদ হাসান,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃজাহাঙ্গীর আলম , সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল ইসলাম,মুকসুদপুর থানা ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান , সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌরসভা বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুলু হোসেন,পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান, জলিলপাড় ইউনিয়ন চেয়ারম্যান ভিবা মন্ডল প্রমুখ।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল বিনাশ এবং কোথাও যেন পানি জমে না থাকে দেশজুড়ে ভাইরাস টি কীভাবে কি ভাবে পরিবর্তিত হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে তা নিয়মিত পর্বেক্ষন করা সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং মশার লার্ভা জমার সম্ভাব্য স্থানগুলো ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho