মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস রেলি ও আলোচনা সভা
মুকসদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্নাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার সকাল ১০ টার সময়ে মুকসুদপুর উপজেলা প্রশাসনেের আয়োজনে একটি বর্নাঢ্য রেলি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্হানে এসে শেষ হয়ে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে ও নওহাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃআবিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু নাইম,
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফ, মাধ্যমিক একাডেমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম শরীফ, উজানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজন বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু, এসজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল মন্ডল, প্রভাকরদী আবুবকর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপার রবিউল ইসলাম, ১ নং টেংরাখোলা সরকারি প্রাথমিক মডেল স্কুলের প্রধান শিক্ষিকা আছমা খানম প্রমুখ।
Leave a Reply