মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।
শহিদুল ইসলাম ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীস্ম দেব মন্ডলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৩ সেপ্টেম্বর ) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক ও প্রকাশক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, উপজেলা রিপোটার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃভীস্ম দেব মন্ডল হাসপাতালের চিকিৎসাসেবা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য রাখেন।
এসময়ে বৃহত্তর ফরিদপুর জেলা ইসলামিক টেলিভিশনের সংবাদদাতা হাদি উজ্জামান হাদী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস,দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান, সাংবাদিক আরেফিন মুক্তা,বাদশা মিয়া, নুরআলম,বাবুল আক্তার উপস্থিত ছিলেন।
বক্তারা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সেবার সুযোগ বৃদ্ধি এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply