1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টুঙ্গিপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লুট করা মালামাল সহ এক চালক ও ৮০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬ শুরু হয়েছে।

এ উপলক্ষে আগামী তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। আর এ কর্মসূচি বাস্তবায়ন করবে গোপালগঞ্জ পৌরসভা এবং এ কার্যক্রমে সহযোগীতা করবে গোপালগঞ্জ সদর উপজেলা কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে এ কর্মসূচি ভার্চুয়ালী উদ্বোধন করার সময় গোপালগঞ্জের সংসদ সদস্যসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতায়।

কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সদস্য সচিব মো ফজলুল কবির দারা, সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। এছাড়াও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেসিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho