1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টুঙ্গিপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লুট করা মালামাল সহ এক চালক ও ৮০০ পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় বিশিষ্ট ক্রীড়ামোদী, রাজনীতিবিদ , সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সী গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

মোঃ টিপু সুলতান খাঁন,
ভ্রাম্যমান রিপোর্টার

গোপালগঞ্জেে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রীর খুনের অভিযোগ পাওয়া গেছে ।
আজ ১৩ সেপ্টেম্বর সকাল ১১ টার সময়ে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, স্ত্রী মীম বেগম মোঃ তারিকুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী। মীম বেগম সনাতন (হিন্দু) ধর্মের অনুসারী ছিল।

প্রায় ৪ বছর পূর্বে মীম বেগম এর সাথে মোঃ তারিকুল ইসলামের প্রেমের সূত্রে বিয়ে হয়। বিবাহের পূর্বে তিনি সনাতন (হিন্দু) হতে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হন।
বিয়ের পর হতে মীম বেগম এর সাথে মোঃ তারিকুল ইসলামের পারিবারিক কলহ চলমান ছিল। আজ পারিবারিক কলহের জেরে মীম বেগম কে ব্যাপক মারধর করে। পরবর্তীতে ভিকটিমের স্বামী মোঃ তারিকুল ইসলাম তার প্রতিবেশী রিনা বেগম কে তার স্ত্রী মীম বেগমকে দেখে আসতে বললে, সে গিয়ে দেখে মীম বেগম মারা গেছে। মৃত্যু মীম বেগম( ২২) ভাবড়াশুড় গ্রামের মোঃতরিকুলের স্ত্রী।
সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। বর্তমানে ভিকটিমের স্বামী মোঃ তারিকুল ইসলাম পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho