1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য রঞ্জন মন্ডল গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা শহরের যানজট নিরসনে ইজিবাইক ও মোটরচালক-মালিকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস রেলি ও আলোচনা সভা মুকসুদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুজা মণ্ডপসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  গোপালগঞ্জে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন দরিদ্র এক পরিবার গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত গোপালগঞ্জে মুসলিম মেয়ের প্রতারণার ফাঁদে পড়ে হিন্দু পরিবার ভিটে ছাড়া

মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য রঞ্জন মন্ডল গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সদস্য রঞ্জন মন্ডল গ্রেপ্তার
মুকসুদপুর, (গোপালগঞ্জ) প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী ও মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
সোমবার (৫ অক্টোবর) রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ জানায়, রঞ্জন মন্ডল আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত বিশু মন্ডলের সহযোগী। অভিযোগ রয়েছে ইতালি পাঠানোর কথা বলে সবুজ মুন্সীর কাছ থেকে পাসপোর্ট ও ১০ লাখ টাকা নেওয়ার পর তাকে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তাকে নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে মোট ৪৬ লাখ ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাহারুল ইসলাম সজিবের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রঞ্জন মন্ডলের বিরুদ্ধে মানব পাচারের একাধিক মামলা রয়েছে। তাকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho