শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মুকসুদপুরে আলোচনা সভা
মুকসুদপুর, গোপালগঞ্জ:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্থানীয় বিএনপি কার্যালয়ে
উপজেলা ও পৌর বিএনপির এ সভার আয়োজন করে।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং মুকসুদপুর পৌরসভা বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান দিপু, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব বদিউজ্জামান ইজাজ, মুকসুদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি।
এছাড়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম উৎসব। পূজামণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
#
Leave a Reply