গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ
কাজী সেলিম নয়ন, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, পিপিএম -সেবা।
কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মোঃ নাঈমুল ইসলাম ও মোঃ মিরাজ, এএসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যদেরকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদার উপস্থিত ছিলেন।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে গোপালগঞ্জ জেলা পুলিশ -এর পক্ষে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পিপিএম-সেবা।
Leave a Reply