1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার “গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “ রাজনীতি কামরুজ্জামান স্বপনের কাছে কেবল ক্ষমতার মোহ নয়; রাজনীতি হলো ত্যাগের ও মানুষের পাশে দাঁড়ানোর এক পবিত্র ব্রত। গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

“গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত “

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

“গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ”
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৮ অক্টোবর রবিবার গোপালগঞ্জ জেলা প্রশাসকে কাযালয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয়
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎ ও জনসেবামূলক কার্যক্রমের মানোন্নয়নসহ নিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি উন্নয়ন প্রকল্পসমূহের যথাসময়ে বাস্তবায়ন এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সমন্বিত উদ্যোগ, কার্যকর পরিকল্পনা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ,উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব গোপালগঞ্জ গড়ে তোলাই এ সভার মূল লক্ষ্য।

এ সময় গোপালগঞ্জ জেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho