1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবাবঞ্চিত হওয়ার অভিযোগ রোগীদের গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জমি সংক্রান্তে বিরোধ, হামলা ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত অভিযোগ  গোপালগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা সহ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস গোপালগঞ্জে অর্থের বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ব্যক্তিকে টিসিবি’র ডিলার হিসেবে পুনঃ নবায়নের অভিযোগ: ভোগান্তির আশঙ্কা পাসপোর্ট অফিসে নিজে গিয়ে ভুক্তভোগীর সমস্যা সমাধান করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত নিজেস্ব প্রতিনিধিঃ

মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব
নিজস্ব প্রতিনিধিঃগ্রামের তারকা সম্মাননা উৎসব ২০২৬ -:হলো তৃণমূল পর্যায়ের প্রতিভাবান এবং গুণী মানুষদের স্বীকৃতি দিওয়ার একটি বিশেষ সামাজিক উদ্যোগ ও উৎসব। সমপ্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিঘনগর ইউনিয়নের বরই হাট আইডিয়াল স্কুল মাঠে এই উৎসবটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
“এসো তরুণ – এসো যুবক, আমরা গড়ি আলোকিত আগামীর গ্রাম” এই শ্লোগানকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের তারকা প্রতিভার সম্মাননা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী, বড়ইহাটী সততা প্রবাসী কল্যাণ ক্লাবের সহযোগিতায় এবং আলোর পথে দিগনগর ইউনিয়নের বাস্তবায়নে, বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট লেখক – সাংবাদিক, কলামিস্ট ও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা আহমেদ শুভ্রা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন, বড়ইহাটী আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অলিউর শেখ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিৎ কুমার বিশ্বাস।

দিগনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল হক হাওলাদারের সঞ্চালনায় এসময় সফল কৃষক, সফল ব্যবসায়ী, মেধাবী ছাত্র-ছাত্রী, শিক্ষক, পরিশ্রমী নারী, গ্রামের স্বাস্থ্য কর্মী, প্রবাসী এবং বিশেষ ব্যক্তিদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখায় ১৫০ জনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান শেষে, সরলা শিল্প গোষ্ঠীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho