মুকসুদপুরে ১৩২ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস
সাকিব আহমেদ ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আকদে পাকদে বড় বিল ও বগাইল এবং কানুড়িয়া বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির এর দির্দেশনায় অভিযান চালিয়ে ১৩২ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
( ১৩অক্টোবর ) উপজেলার মৎস্য দপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম। অভিযানে বিভিন্ন জলাশয় থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জালগুলো উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। তাই নিষিদ্ধ এ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
#
Leave a Reply