1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অসংখ্য অবৈধ বালুর চাতাল গড়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও দেখার কেউ নাই  শারদীয় দুর্গাপুজা – ২০২৬ পুজা মন্ডসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যাফিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্য়ায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন বাপুস, ঢাকা দক্ষিণ বিভাগীয় সাংগঠনিক কমিটি’র সাধারণ সম্পাদক পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি 

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর- ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজ্ শাহীনা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) এ, কে, এম, ফয়জুল বারী, গোপালগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ, গোপালগঞ্জ জেল সুপার মোঃ নিজাম উদ্দিন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, জেলা পূজা উদযাপন পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনিন্দ্র নাথ বাড়ৈ, জেলা মহিলা বিষয়ক অফিসার (অঃ দাঃ) লাখসানা লাকী, জেলা ভোক্তা অফিসার সৈয়দা তামান্না তাসনীম, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার এ এইচ এম রকিবুল ইসলাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এস.এম
মওদুদ হোসেন রেন্টু, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত গোপালগঞ্জের-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, সম্প্রতি জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাসপোর্ট গ্রহীতাদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তি নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি তুলে ধরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজকে তার দপ্তরে সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন কোন ভাবেই হয়রানি ও ভোগান্তির শিকার না হন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে গোপালগঞ্জ জেলা পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, **অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান পরিচালনা, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।**

তিনি আরো জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি “আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে** সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতা কামনা করে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত গোপালগঞ্জ। এমনটি প্রত্যাশা করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশ নেওয়া সকল সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho