1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে জাপান প্রবাসীর ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ প্রান্তিক মানুষরাই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে: গোবিপ্রবি উপাচার্য গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে অসংখ্য অবৈধ বালুর চাতাল গড়ে প্রশাসনের নাকের ডগায় ব্যবসা করলেও দেখার কেউ নাই  শারদীয় দুর্গাপুজা – ২০২৬ পুজা মন্ডসমুহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ফ্যাফিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্য়ায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন বাপুস, ঢাকা দক্ষিণ বিভাগীয় সাংগঠনিক কমিটি’র সাধারণ সম্পাদক পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি  বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন: সাইফুল আহ্বায়ক ও সাজিদুর রহমান সদস্য সচিব

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই

  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান আর নেই

রিকি শেখ, স্টাফ রিপোর্টার :
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জ্যেষ্ঠ রাজনীতিবিদ মাহবুব আলী খান (৭০) আর নেই। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় প্রায় তিন হাজার মানুষের সমাগম ঘটে। পরে বেদগ্রাম পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মাহবুব আলী খান দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি।

তাঁর মৃত্যুতে গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho