মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
সোমবার ( ১৯ অক্টোবর) উপজেলার বহুগ্রাম, খান্দারপাড়ার ইউনিয়নের বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি দিনেশ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিরা দুর্গাপূজা উদযাপন, সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।
#
Leave a Reply