1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি  মুকসুদপুরে উপজেলার বিভিন্ন সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করেন দুর্গাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী জিলানী

মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি
সেলিমুজ্জামান সেলিম
মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের যানজট নিরসনে প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে মুকসুদপুর পৌর এলাকার প্রধান সড়কসংলগ্ন কয়েকটি সম্ভাব্য স্থান তিনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু,

পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

তাঁরা প্রস্তাবিত সড়কের সম্ভাব্য রুট, জমির প্রাপ্যতা, যানবাহনের চাপ, সংযোগ সড়ক এবং নির্মাণকাজের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরের প্রধান সড়কে প্রতিদিন যানবাহনের চাপ বাড়ছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। বাইপাস সড়ক নির্মাণ করা গেলে শহরের ভেতর দিয়ে ভারী ও দূরপাল্লার যান চলাচল কমবে, যানজট নিরসনের পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে।

পরিদর্শন শেষে সংসদ সদস্য দ্রুত সমীক্ষা ও প্রকল্প প্রস্তাব তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho