1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!! উরফি ইউনিয়নবাসীর নিকট আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর ____ডাঃ কে এম বাবর এমপি  বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এমপি সেলিমুজ্জামানের শুভেচ্ছা বিনিময় বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ ॥ ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি 

মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

মুকসুদপুর,গোপালগঞ্জ :

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা-মেয়ে একটি অটোভ্যানে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জগামী খুলনা মেট্রো-১১-২৫৬৫ নম্বরের একটি মাছবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho