1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা সনাতন ধর্মাবলম্বীদের সাথে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় সবার আগে ভালো মানুষ হতে হবে: এমপি সেলিমুজ্জামান সেলিম গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

শরিফুল রোমান,মুকসুদপুর, গোপালগঞ্জ:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার কমলাপুর ব্রিজ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর সভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদারের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর মহিলা দলের নেত্রী খাদিজা আক্তার, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী এবং সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় যুবদল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
#
শরিফুল রোমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho