1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সবার আগে ভালো মানুষ হতে হবে: এমপি সেলিমুজ্জামান সেলিম গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মুকসুদপুরে পিকআপের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু গোপালগঞ্জে “জয়বাংলা” স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা: গাড়ি ভাঙচুর, দুই পুলিশ আহত মুকসুদপুরে যানজট নিরসনে বাইপাস সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান সেলিম অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট গোপালগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজি গোপালগঞ্জের শাওন মটরসে SUZUKI V-STROM SX 250-এর জমকালো উদ্বোধন: ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!!

সবার আগে ভালো মানুষ হতে হবে: এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

সবার আগে ভালো মানুষ হতে হবে:
এমপি সেলিমুজ্জামান সেলিম

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ:

শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, সবার আগে ভালো মানুষ হতে হবে। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

সোমবার (২৬ অক্টোবর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সেলিমুজ্জামান সেলিম বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষা থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নাঈম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু এবং উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম শরীফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসজে স্কুলের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মণ্ডল।

নওহাটা এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মৌলভী আব্দুল হাই মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, লোহাচূড়া দাখিল মাদ্রাসার সুপার মো. ওয়াহিদুজ্জামান এবং শিক্ষার্থী সমুজিৎ পাল ও তাফসিয়া তাহরিন সাফাসহ অন্যরা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়।
#
শরিফুল রোমান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho