মুকসুদপুরে কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আশিকুর রহমান মুন্সি ঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর ) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবেলার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব।
মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কালবেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাসুদ রহমান এনামুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কালবেলা প্রতিনিধি মিল্টন খান, কোটালীপাড়া উপজেলা কালবেলা প্রতিনিধি নাবিলা খান এবং কাশিয়ানী উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি ইবাদুল রানা উপজেলা ,পৌর যুব দলের আহবায়ক সাইফ উজ্জামান লিটন, উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি খান মাহমুদ রাজু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জুয়েল মুন্সী, পৌর ছত্র দলের সাবেক সভাপতি নাসির খান,পৌর ছাত্র দলের সভাপতি আশিকুর রহমান মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী মুন্সি, যুগ্ন সম্পাদক সাকিব আহমেদ, সাংবাদিক টিপু সুলতান, সাংবাদিক সাইদ উজ্জামান প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা এবং সমাজের অসংগতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন, কালবেলা আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
#
Leave a Reply