1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

জয়-পরাজয় বড় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ -এমপি সেলিমুজ্জামান

  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২০৭ Time View

জয়-পরাজয় বড় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ
-এমপি সেলিমুজ্জামান

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রবিবার (২২ মার্চ) বিকেলে মুকসুদপুরের গোবিন্দপুর মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাঙলা ক্লাব অ্যান্ড কালচার আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

প্রীতি ফুটবল ম্যাচে কাশিয়ানী ফুটবল একাদশ ১-০ গোলে মুকসুদপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho