1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৫৪ Time View

# কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
– এমপি সেলিমুজ্জামান সেলিম

#কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার সবসময় কৃষকদের পাশে থাকবে
– এমপি সেলিমুজ্জামান সেলিম

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সরকারের এ ধরনের সহায়তা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে।

২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৫ মার্চ) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

এমপি সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নতমানের বীজ-সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের অধিক ফলন নিশ্চিত করতে হবে। কৃষিকে টেকসই ও লাভজনক করতে সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) মো. আবুল বাসার মিয়া, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা সিদ্দিকা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho