1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২১ Time View

মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মাহামুদ খান রাজু ঃ

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরেই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

বুধবার (২৬ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদিতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন ধীরে ধীরে পরিণত হয় এক সম্মিলিত জাতীয় আবেগে। পরে একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুকসুদপুর থানা পুলিশের পক্ষে এসপি সার্কেল শাহরিয়ার নাফিস ও ওসি আব্দুল্লাহ আল মামুন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুকসুদপুর শাখার পক্ষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মুকসুদপুর কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিটি সংগঠনের অংশগ্রহণে শহীদদের প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান আদর্শ নতুন করে স্মরণ করা হয়।

মুকসুদপুরে স্বাধীনতা দিবসের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং বাঙালির আত্মত্যাগ, গৌরবময় ইতিহাস ও স্বাধীনতার চেতনার এক জীবন্ত প্রতিফলন হয়ে উঠেছে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho