1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মুকসুদপুরে নানা কর্মসূচির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমপি সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা মোঃমুঈনুল ইসলাম শুভ ঃ গোপালগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের বর্ণাঢ্য অভিষেক ও সংবর্ধনা গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুটি বাস কাউন্টারকে অর্থ জরিমানা কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত জয়-পরাজয় বড় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৫ Time View

গোপালগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কাজী ফারদীন রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন করেছে জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামানের নেতৃত্বে জেলা প্রশাসন, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমি শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের নেতৃত্বে জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ফিরোজ খানের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি’র আহ্বায়ক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান ও সদস্য অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলামের নেতৃত্বে জেলা-বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপপরিচালক ড. মো. মামুনুর রহমানের নেতৃত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন, কমান্ড্যান্ট অফিসার মোহাম্মদ টিটুল মিয়ার নেতৃত্বে জেলা আনসার ও ব্যাটালিয়ন, উপ সহকারী পরিচালক শিপলু আহমেদের নেতৃত্বে জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হকের নেতৃত্বে গোপালগঞ্জ এলজিইডি, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও উপবিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে’র নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর, তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস ও সিনিয়র কনসালটেন্ট ডা. আহমেদ কবিরের নেতৃত্বে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এরপর আমন্ত্রিত অতিথিগণ দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালনের মধ্যদিয়ে সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে ২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় এবং ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বোরহান উদ্দিন।

এরপর বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার এনামুল হক তালুকদারের সঞ্চালনায় ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি বোরহান উদ্দিন, পবিত্র গীতা থেকে পাঠ করেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ২৫ মার্চ রাতে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়ার আয়োজন সহ রাত ১০ টা ৩০ থেকে ৩১ টা পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউটের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho