1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২৪ Time View

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে গোপালগঞ্জ জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শ্বেত কপোত-কপোতী (শান্তির প্রতীক পায়রা) উড়ানোর মাধ্যমে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা পুলিশ, গোপালগঞ্জ-এর নেতৃত্বে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এরপরেই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সন্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তব্য প্রদান করেন। সর্বশেষ পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন (জয় বাংলা পুকুর পাড়) ‘৭১ এঁর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho