1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭০ Time View

মুকসুদপুরে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি
সভা

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে উৎসবের আমেজ। গ্রামীণ জনপদ থেকে শুরু করে উপজেলা সদর, সবখানেই বইছে নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষে আনন্দঘন ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ স্থানীয় রাজনৈতিক এবং সাংবাদিকরা নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য বহিঃপ্রকাশ। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে হবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho