1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

স্বপ্নপুরের উদ্যোগ বৃক্ষরোপণ এবং পরিবেশ বিষয়ক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত।

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩২৫ Time View

স্বপ্নপুরের উদ্যোগ বৃক্ষরোপণ এবং পরিবেশ বিষয়ক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত।

সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সংগঠন স্বপ্নপুর তাদের নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৬ সালের বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ ও সংরক্ষণ বিষয়ক কর্মসূচি শুরু করেছে। এই পর্বে মুকসুদপুর হাসপাতাল প্রাংগনে শিমুল, পলাশ, হিজল, কদম, ছাতিম, কাঞ্চন, বুদ্ধ নারিকেল, জারুলসহ অন্যান্য দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। অলংকারিক এই বৃক্ষগুলো হাসপাতাল চত্বরের সৌন্দর্য বর্ধনে যেমন ভূমিকা রাখবে ঠিক তেমনি পাখিসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় এবং খাদ্যের যোগানে সহায়ক হবে।

প্রবীণ সাংবাদিক, সংস্কৃতজন এবং নাট্যকর্মী জনাব বেলায়েত মিয়া অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ভাংগা সরকারী কেএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সমাজকর্মী মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রকৌশলী নিমাই সরকার, জুবিল্যান্ট ক্লাবের সভাপতি এবং সাংস্কৃতিক কর্মী মোস্তাফিজুর রহমান সেলিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস ভট্টাচার্য, বাটিকামারী স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং কবি খায়রুল বাকি শরীফ উপস্থিত থেকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবার অংগীকার ব্যক্ত করেন এবং তাদের সুচিন্তিত মূল্যবান পরামর্শের মাধ্যমে অনুষ্ঠানকে অলংকৃত করেন। স্বপ্নপুরের সদস্য নাঈম মিয়া, প্রবীণ কুমার পাল রতনসহ প্রমূখ ব্যক্তিগণের তত্বাবধানে বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। স্বপ্নপুরের হাদিউজ্জামান হেলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংগঠনের মুখপাত্র মাহমুদ সিমান তার স্বাগত বক্তব্যে স্বপ্নপুরের সকল সদস্য এবং সমবেত অতিথিগণকে পরিবেশ সুরক্ষার এই আন্দোলনে যুক্ত থাকবার জন্য ধনবাদ জ্ঞাপন করেন। এ বছর সারাদেশে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। উপজেলা হাসপাতাল প্রাংগনে বৃক্ষরোপরণের সুযোগ করে দেয়ার জন্যে ডা. রায়হান ইসলাম শোভনের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য যে স্বপ্নপুর ২০১৬ সাল থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি পরিবেশ দূষণ রোধের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় করণীয় সম্পর্কে সারাদেশের অসংখ্য স্কুল এবং কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের হাত ধরে ইতিমধ্যে রোপিত হয়েছে প্রায় আড়াই লক্ষ দেশীয় বৃক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho