1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর প্রশাসক এস এম তারেক সুলতান

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৫৮ Time View

প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন পৌর প্রশাসক এস এম তারেক সুলতান

কাজী সেলিম (নয়ন), নিজস্ব প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে মশক নিধন, খাল ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম সরজমিনে পরিদর্শন এবং পরিচ্ছন্ন কর্মীদের মনোবল বাড়ানোর লক্ষ্যে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ও পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান নিজেই উপস্থিত থেকে তাদের সাথে কাজ করেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রখর রোদ ও তীব্র গরম উপেক্ষা করে তিনি গোপালগঞ্জ মধুমতি খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, খাল পরিষ্কার শেষ হলে শহরের ড্রেনগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। বর্ষা মৌসুমে যেন জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেজন্য তিনি পৌরসভার সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রাতিষ্ঠানিক কর্মকান্ডের পাশাপাশি তিনি সকলকে নিজ নিজ বাড়ির আঙিনা, অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান।

এ সময় সকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, এ কে এম ফয়জুল বারী, মুহাম্মদ মামুনুর রশিদ, পৌর সভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সী পরিদর্শক, এমরান আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেফাউল ইসলাম মোল্যা সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho