1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩৮ Time View

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের পূর্ব পাড়ার কয়েকজন বাসিন্দা তাদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার ( ৮ এপ্রিল) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, একই এলাকার আকলি বেগম, স্বামী: লিটন ফকির গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে মুকসুদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের বিভ্রান্ত করে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন। এর প্রেক্ষিতে মুকসুদপুর টাইমস, দৈনিক বাংলাদেশের আলোসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় তাদের নামে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশিত হয়।

বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছেন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য প্রচার করে তাদের সামাজিক ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তিগত মানহানি নয়, বরং এলাকায় অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোন্দকার নজরুল ইসলাম, পিতা: মৃত খোন্দকার হাবিবুর রহমান,দেলোয়ার বেগ, পিতা: চান বেগ,
কবির মাতুব্বর, পিতা: দলিলউদ্দিন মাতুব্বর।
তারা সকলেই মহারাজপুর গ্রামের পূর্ব পাড়ার স্থায়ী বাসিন্দা।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho