1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গাজীরচট মডেল হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিজ উদ্যোগে দুই শিক্ষার্থী উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮১ Time View

গাজীরচট মডেল হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিজ উদ্যোগে দুই শিক্ষার্থী উদ্ধার

আলতাব হোসেন স্টাফ রিপোর্টার:
ঢাকা সাভারের আশুলিয়ার গাজীরচট মডেল হাই স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো: আতিকুর রহমানকে নানাভাবে হেয়-প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওয়েব পোর্টালে অপ-প্রচার চালানোর অভিযোগ এক শ্রেণী কুচক্রী মহলের বিরুদ্ধে। এছাড়াও তাকে হয়রানী করতে থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের বলেন, কিছু কুচক্রী মহল তার এবং স্কুলের সম্মানহানি করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এবিষয়ে শিক্ষক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি আমার স্কুলের নবম শ্রেণীর দুই শিক্ষার্থী সুমি ও স্বর্ণা পরিবারকে না জানিয়ে প্রাইভেট পড়ার কথা বলে সিলেটে ঘুরতে চলে যায়। পরিবার তাদের খুঁজে না পেয়ে পরে আমার শরণাপন্ন হন। এরপরে আমি প্রশাসনের সহযোগীতায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করি এবং আমার নিজ উদ্যোগে সিলেটে গিয়ে তাদের খুঁজে বেরা করার চেষ্টাও করি। সেই সাথে স্থানীয় থানা, র‍্যাব ও ক্যান্টমেন্টের সহায়তা নিয়ে টানা চার দিন পর শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে পারি। এরই মধ্যে ওই দুই শিক্ষার্থী সিলেটের জমজম
হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তারপর উত্তরার হোটেলে থেকে আবার নারায়ণগঞ্জ, সোনারগাঁও হয়ে ময়মনসিংহে চলে আসে। সেখানে পুলিশের সহায়তায় তাদেরকে হোটেল নিরালা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। শিক্ষার্থীদের মঙ্গল ও পরিবারের আস্থা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আমার জায়গা থেকে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি এতকিছু করার পরেও তারা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওয়েব পোর্টালে আমার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপ-প্রচার চালিয়েছে। এখানেই ক্ষান্ত নয়, আমাকে হয়রানী করতে থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। যা আমার পেশাগত জীবন ও সামাজিক সম্মানকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুু নিষ্ঠ সংবাদ প্রচারেরও অনুরোধ জানাই।

তিনি আরও উল্লেখ করেন, তিনি ২০০৫ সালে গাজীরচট মডেল হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং ২০২৬ সাল পর্যন্ত স্কুলটি অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho