1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২০০ Time View

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবনকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এই রায় দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরাম কান্দি গ্রামের বাসিন্দা সবেদ আলী শেখের ছেলে হায়দার শেখ (৪০) এবং একই গ্রামের টুলু সরদারের ছেলে ফেরদৌস সর্দার (২২) মাদক সেবনরত অবস্থায় সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে পাটগাতি অটোস্ট্যান্ড এলাকা থেকে আটক হন।
টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho