1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়কে অবরোধ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২২৪ Time View

গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়কে অবরোধ

রিকি শেখ স্টাফ রিপোর্টার :

গোপালগঞ্জে পাম্পে তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাড়ির চালকরা। 
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টা দিকে মহাসড়কের মান্দারতলা এলাকার নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। ফলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জ পৌর এলাকার সাতটি ফিলিং স্টেশনে সকাল থেকেই তেল দেওয়া বন্ধ রয়েছে। ভোর থেকেই তেল নিতে পাম্পের সামনে অবস্থান নেন গাড়ির মালিকরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কে প্রায় দেড় কিলোমিটার জুড়ে যানযটের সৃষ্টি হয়। 
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, “ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ হয়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুঁড়ি সরিয়ে দিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। বর্তমানে এই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho