1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩০ Time View

সন্ধানপুর ইউনিয়ন এ পুলিশি অভিযানে আটক ৮

​নাজমুল আদনান (টাঙ্গাইল)

​টাঙ্গাইলের ঘাটাইলে পুলিশের বিশেষ অভিযানে আটজন জুয়াড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার তাদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধানপুর ইউনিয়নের ছামানের বাজার সংলগ্ন একটি দোকানের ভেতর দরজা-জানালা বন্ধ করে দীর্ঘদিন ধরে একদল লোক জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঘাটাইল থানা পুলিশ ওই দোকানে ঝটিকা অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটজনকে আটক করা হয়।

​ গ্রেপ্তারকৃতরা সকলেই সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন:১. মোহাম্মদ মিন্টু সরকার (৫০), পিতা: মৃত ফয়েজ উদ্দিন (শিকিবাইদ)।২. মোঃ শাহ আলম সিদ্দিকী (৪৭), পিতা: মৃত শামসুল আলম সিদ্দিকী (কুড়িপাড়া)।৩. মোহাম্মদ জুয়েল মেকার (৩৩), পিতা: মৃত মোহাম্মদ আলী (দিয়াবাড়ি)।৪. মোহাম্মদ কায়সার মিয়া (৫২), পিতা: মৃত আব্দুল কাদের (চকদিয়াবাড়ি)।৫. মোঃ মকবুল ফকির (৬৫), পিতা: অজ্ঞাত (দিয়াবাড়ি)।৬. মোহাম্মদ টুটুল মিয়া (৪৮), (শিকিবাইদ)।
৭. মোহাম্মদ দেলোয়ার মিয়া (৫৫), পিতা: মৃত দরাজ আলী (শিকিবাইদ)।৮. মোঃ জয়নাল কন্ট্রাক্টর (৫৬), পিতা: অজ্ঞাত (চকদিয়াবাড়ি)।

​ এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছিল এবং যুবসমাজ বিপথে যাচ্ছিল। জুয়াড়িদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী এই সফল অভিযানের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।​ঘাটাইল থানা পুলিশ জানায়, অপরাধ ও মাদক-জুয়ামুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho