1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬২ Time View

মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের নানা অনিয়মের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রিংকু বাছাড়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, দুর্নীতি, সেবায় অবহেলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ জনগণ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে জলিরপাড় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সেবা গ্রহীতারা। মানববন্ধনে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে সেবা নিতে গেলে সাধারণ মানুষকে নিয়মিত হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে গর্ভকালীন ভাতার প্রত্যয়ন পত্র সহ বিভিন্ন সেবার ক্ষেত্রে অনৈতিকভাবে অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয় অথবা নানা অজুহাতে সেবা প্রদান বন্ধ রাখা হয়, আর টাকা দিলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ সম্পন্ন করা হয়।

ভুক্তভোগীদের আরো অভিযোগ, সরকারি বরাদ্দকৃত ওষুধ রোগীদের মধ্যে সঠিকভাবে বিতরণ না করে গোপনে বিক্রি করা হচ্ছে। সেবাগ্রহীতাদের প্রায়ই “ওষুধ নেই” বলে ফিরিয়ে দেওয়া হলেও একই ওষুধ বাহিরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া দীর্ঘদিন মজুদ রেখে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা নষ্ট করার নামে পুড়িয়ে ফেলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ ওঠে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

মানববন্ধনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা রিংকু বাছাড় নিয়মিত অফিসে উপস্থিত থাকেননা এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি প্রদর্শন করেন। রোগীদের দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, সেবায় বিলম্ব এবং অসৌজন্যমূলক আচরণও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, ফলে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত রিংকু বাছাড় বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho