1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭২ Time View

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোগন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০,২০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,২৬,৮০০/ টাকা সহ শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আজ রোববার (১২ এপ্রিল) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শেখ শহিদুল ইসলাম আকাশ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পশ্চিম রাতইল গ্রামের বাসিন্দা মৃত শেখ মোহাম্মদ আলী ও আসমা বেগমের ছেলে। সে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেদারসে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, গত ১০ মার্চ ২০২৬ হতে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত মাদক মামলা সহ গুরুত্বপূর্ণ মামলায় ১২৪ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে গোপালগঞ্জের মাননীয় ৩ জন সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতায়। সাধারণত পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবনকারীকে আটক করে, তখন তাদের ছাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে তদবির আসে। কিন্তু গত মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় গোপালগঞ্জকে মাদকমুক্ত করার লক্ষ্যে এবং মাদকের জিরো টলারেন্স নীতিতে এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রদানের এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গ্রেপ্তারকৃত ১২৪ জনের মধ্যে নিয়মিত মাদক মামলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ৫২ জন, অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ৭২ জন। এছাড়া দুইটি দস্যুতা মামলায় আসামী ০৪ জন, তার মধ্যে ০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ০১টি ইজিবাইক যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৬৫ হাজার টাকা ও ১০ মত পেঁয়াজ যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা সহ মোর ২ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। একটি খুনের মামলায় ০৪ জন আসামীর মধ্যে ০৪ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার পরবর্তী কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় গ্রেপ্তারকৃত ০১জন আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। একটি অস্ত্র মলায় ০১জন আসামীকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন সহ গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ০৪ রাউন্ড গুলি ছিলো। এছাড়াও একটি বিস্ফোরক মামলায় আসামীর ০১জন। আলামত সহ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, গোপালগঞ্জ জেলায় প্রায় ১৪/১৫ লক্ষ লোকের বসবাস। আর আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সংখ্যা প্রায় হাজার বারোশো। জেলার সকলেই খারাপ নন। সমাজের ৫% মানুষও যদি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যুক্ত হয়ে কাজ করে তাহলে এ জেলার সকল ধরনের অপরাধ মাত্রাতিরিক্ত হারে কমে যাবে। আর কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে মাদকের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা পুলিশের জিরো টলারেন্স নীতির এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন জেলার সচেতন মহল সহ সকল শ্রেণি- পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho