1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন-২) সফলভাবে আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু বাংলাদেশ নৌবাহিনীর `মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সমাপ্ত

মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২০৭ Time View

মুকসুদপুরে সালিনাবক্স মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসায় এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। আনন্দ আর বেদনার মিশেলে সাজানো এই আয়োজন যেন শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ও নতুন পথচলার সূচনা বার্তা বহন করে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় বিদায়ী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টরা। প্রিয় শিক্ষাঙ্গন ছেড়ে যাওয়ার ক্ষণে শিক্ষার্থীদের চোখে ছিল স্বপ্ন আর অজানা ভবিষ্যতের প্রত্যাশা, আবার একই সঙ্গে ছিল দীর্ঘদিনের স্মৃতিমাখা দিনগুলোর জন্য গভীর মায়া।

মাদ্রাসার সুপার মোঃ আশরাফউজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র মৌলভী মোহাম্মদ আমিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ এনামুল হাসান, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের, ক্বারী মোঃ শহীদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবন সংগ্রামের প্রতিটি ধাপে সততা, পরিশ্রম ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। দাখিল পরীক্ষাই জীবনের শেষ গন্তব্য নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের শুরু, এমন অনুপ্রেরণামূলক বার্তাও তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন কাজী নুরুজ্জামান আল নোমানী, সাজ্জাদ হোসেন সরদার, জোনায়েদ ইসলাম, রিমা খানম, শাকিব লস্কর ও আমেনা খানম। তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্মরণ করেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ, সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং শৈশব-কৈশোরের অমলিন স্মৃতিগুলো। অনেকের কণ্ঠে ছিল আবেগ, চোখে ছিল অশ্রু।

এই বিদায় সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষার্থী-শিক্ষকদের মাঝে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের এক হৃদয়ছোঁয়া প্রকাশ। যা স্মৃতির পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho