1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২২৪ Time View

মুকসুদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মঈনুল ইসলাম শুভ ঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মুকসুদপুর উপজেলায় সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এবং ডা. দ্বীপ সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান, ডা. ভিস্মদেব মন্ডল, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লাসহ অন্যান্যরা।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিয়মিত টিকাদান কেন্দ্র, স্থায়ী টিকাদান কেন্দ্র এবং অতিরিক্ত টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho