1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬০ Time View

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
‎মোঃ নাঈম হোসেন পলোয়ান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে অবস্থিত সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
‎মাদ্রাসার সুপার মুফতি আক্তার হোসাইন সাদেকীর সভাপতিত্বে এবং সহকারী মৌলভী মাওলানা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (দুলাল) পাটোয়ারী।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ-সভাপতি ও বাংলা ৫২ টিভির উপদেষ্টা মো. মাহাবুব মোল্লা (সোহাগ)। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন আসন্ন দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মাদ্রাসা, শিক্ষক ও অভিভাবকদের সুনাম অক্ষুণ্ণ রাখে। তিনি আরও আশা প্রকাশ করেন, এ শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এমন যোগ্য আলেম-ওলামা তৈরি হবে। চলতি বছরে মাদ্রাসা থেকে ২২ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়াত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, মাদ্রাসার দাতা সদস্য ও ইউপি সদস্য আব্দুর রশিদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমরান হোসেন পাটোয়ারী, মো. মফিজুল ইসলাম পাটোয়ারী, মো. জাহাঙ্গীর হোসেন, আরমান হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানের শেষপর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুবিদপুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা নাছির উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho