1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু গোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের যোগদান মুকসুদপুরে ২০৭ টি চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস মুকসুদপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অর্থের অভাবে একমাত্র সন্তানকে বাঁচাতে দিশেহারা বাবা-মা কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক গোপালগঞ্জে দুই বছরের শিশু সাহারা ইসলামের মৃত্যুর রহস্য উদঘাটনে পরিবারের সংবাদ সম্মেলন: আদালতের সহযোগিতায় লাশ উত্তোলন করে দ্রুত ময়নাতদন্তের দাবি কাশিয়ানীতে দুই বছরের শিশু সাহারা’র মৃত্যু নিয়ে ধোঁয়াশা: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মুকসুদপুরে ১৪ কেজি গাজাসহো দুই মাদক ব্যাবসাহি আটক*

মুকসুদপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫০ Time View

মুকসুদপুরে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

মুন্সি আশিকুর রহমান ঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা নকলের সুযোগ না থাকে।

এ বছর মুকসুদপুরে তিনটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, সরকারি এস জে উচ্চ বিদ্যালয় এবং জলিলপাড় জেকেএমবি মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি
মুকসুদপুর কলেজ কেন্দ্রে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
মুকসুদপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর চক্রবর্তী, জলিলপাড় জেকেএমবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।

সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, প্রশ্নপত্র সরবরাহ এবং পরীক্ষার্থীদের সুবিধা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho