1. modhumotikanthobd@gmail.com : Shohidul Islam : Shohidul Islam
  2. modhumotikantho@gmail.com : support : Shohidul Islam
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড মুকসুদপুরের বরইতলায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন হাজারো নেতাকর্মী গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত গোপালগঞ্জে টিসিবি’র লাইসেন্স নবায়নের দাবিতে ডিলারদের মানববন্ধন ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত আমরা সকলে মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলবো: এমপি সেলিমুজ্জামান বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল -এর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগী ঠিকাদারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরে ৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে কার্যকর উপায় -এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৫ Time View

গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

কে এম সাইফুর রহমান,
নিজস্ব প্রতিনিধিঃ

​গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর প্রথম দিন সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গোপালগঞ্জ জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ১ম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়।

​উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যগণ কিস্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ শেষে যোগ্য প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার, গোপালগঞ্জ।

​এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬-এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে গতকাল সোমবার (২০ এপ্রিল) নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্টদের কে নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021
Design & Developed By : Modhumoti Kantho